হরিশ্চন্দ্র রাজার প্রাসাদ প্রাচীন বংশাবতী বা অধুনা বংশী নদীর বাঁ তীরে অবস্থিত ছিল পাল বংশীয় রাজা হরিশ্চন্দ্রের শাসনাধীন সর্বেশ্বর রাজ্যের রাজধানী। এ রাজধানীর নাম ছিল সম্ভার এবং সম্ভার নাম থেকেই পরবর্তীকালে সাভার নামের উৎপত্তি হয়েছে। এটি খ্রিষ্টীয় সপ্তম শতকে তৎকালীন সম্ভার রাজ্যের রাজা হরিশ্চন্দ্রের প্রাসাদ-ভিটা। অবস্থিতঃ সাভার বাসস্ট্যান্ড হতে ৫ মিনিট পায়ে হেঁটে যাওয়া যায় কিংবা ১০ টাকা রিকশা যোগে।