Posts

Showing posts from January, 2022

লাল শার্ট, ছোট গল্প। লেখা- নাসিম কবির

 ''লাল শার্ট'' লেখাঃ নাসিম কবির মানুষ খুব নিষ্ঠুর বুঝলা মতি? বিষন্ন মনে মতি মিয়া বিড়ি টানছে। কি না করলা ওর জন্য, অবশেষে মেয়েটাকে পাঠিয়েই দিলো। ততোক্ষণে মতি মিয়া ক্ষেতের আইলে গাছের নিচে বসে একটার পর আরেকটা বিড়ি ধরাতে থাকলো। উপরে গাছের পাতার ফাঁকে  মাথার উপর বাজপাখি চক্কর দিচ্ছে। বৈশাখ মাস শেষের দিকে আকাশটা মলিন। মাঝে মাঝে গুরুমগুরুম শব্দ হচ্ছে। মতি মিয়া চল বাড়িতে যাই, আসমানের অবস্থা বেশি একটা ভাল না।  গম্ভীর ভাবে মতি মিয়ার উওর দিলো, আলিম আমার মনটা কেমুন জানি করে। মেয়েডার চোক্ষের দিক তাকাইতাম পারি না। মতি মিয়ার মেয়ের বিয়ে হয় পাশের গ্রামের এক মহাজনের ছেলের কাছে, ছেলে দেখতে রাজপুত্তুর তারজন্য মতি মিয়ার কম দাম দিতে হয় নি। দু দু'টো হালের বলদ পাঁচ হাজার পাঁচশত টাকায় বেঁচে সেই টাকা রাজপুত্রকে দেয়া লাগলো। সেইসব তো বিয়ের সময়কার কথা বিয়ের পরের চাওয়া-পাওয়ার ইয়ত্তা হিসেব নেই। মলিন মুখে মতি মিয়া বাড়ির দিকে চললো। আমি মতি মিয়ার ছোটকালের বন্ধু অনেক দিন পর গ্রামে আসা হলো। মতি মিয়ার বাড়িতেই ওঠেছি। আমার আছে বলতে শুধু বাপের ভিটেটা, সেখানে পুরোনো মাটির ঘড়ে লতাপাতায় বাড়িটা জড়িয়ে আছে। উপ শ...

কাশফুল, ছোট গল্প। লেখা- নাসিম কবির

 'কাশফুল' লেখা: নাসিম কবির শরৎকালে কাশফুল গুলো অদ্ভুত সুন্দর হয়। ফেইসবুক টাইমলাইনে চোখ বোলালেই দেখা যায় কাশফুলের সামনে, পেছনে কিংবা আড়ালে মানুষ গুলো দাড়িয়ে আছে। অবশ্য মানুষ গুলো থেকে কাশফুলকেই বেশি মানায়। আমি কখনো কাশফুল স্পর্শ করে দেখি নি কিংবা খুব নিকটেও না। তবে দূর থেকে দেখেছি। আমার আগ্রহের কমতি নেই। কোন এক সকালে পায়ে হেঁটে দিয়াবাড়ি যাবো কাশফুল দেখতে। আমার আগ্রহ চরম শিখড়ে। ভাবতে ভাবতে কখন যে সিমেন্টর চেয়ারে ঘুমিয়ে গেলাম বুঝতেও পারি নি। -এই যে শুনছেন কানের একটা শব্দ আসলো। আওয়াজটা খুব মধুর কিন্তু বুঝতে পারলাম না। চোখ আবছা করে দেখলাম। -কি ব্যাপার এই অসময়ে ঘুমাচ্ছেন? একটা যুবতী মেয়ে দেখতে ছিমছাম চেহারা। দেখতে বেশ সুন্দর। যেভাবে কথা বলছে মনে হয় আমার পূর্বপরিচিত। আমি ভেবাচেকা খেয়ে, পরিবেশটা সুন্দর। খোলা আকাশের নিচে শুয়ে থাকতে আমার পছন্দ তাই চোখে ঘুম আসার সুবাদে অল্প ঘুমিয়ে নিলাম। মেয়েটা হয় তো বসতে চাচ্ছে আমি শুয়া থেকে ওঠে বসে গেলাম। মলিন চেহারায় আমার মাথায় চুল, মুখ ভর্তি দাঁড়ি। এ বয়সে এমনটা মানায় না। তবুও এমনভাবেই থাকি। অনেকের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হয়' এই বয়সে তুমি এমন কে...

চাতক, ছোট গল্প। লেখা- নাসিম কবির

 'চাতক' লেখা: নাসিম কবির ইয়াসিন বয়াতি নতুন গান বেঁধেছে। আমাকে শুনাবে বলে আবদার করলো। ওনার কথাটা ফেলতে পারলাম না। চল্লিশ মিনিটের মতো অপেক্ষা করলাম। আমি বরং ওঠি। বয়াতি মনে হয় ভুলে গিয়েছে, আজ আর আসবে না। শিল্পীদের মন খুব রঙিন এবং মনভুলা হয়। বয়াতির মাথায় লম্বা জটলা পাকা চুল, মুখ ভর্তি গোঁফ-দাঁড়ি, মলিন পোশাকে যে কেউ দেখলে অস্বস্তিতে পড়ে যাবে কিন্তু প্রকৃতপক্ষে সে রঙিন মানুষ। কতসুখ তার মনে। গানের সাথে হারিয়ে যায় অন্য এক জগতে। মাঝে মধ্যে একটা প্রশ্ন জাগে মনে। সেদিন বয়াতিকে প্রশ্নটা করেই ফেললাম, খাওয়ার বেলায় আপনার গোঁফের কারনে ত্যাক্ত লাগে না? বয়াতি গম্ভীর হয়ে বলল, দুনিয়ার সকল কিছুই ত্যাক্তর জিনিস, সব হইলো উপরওয়ালার খেলা। বয়াতির কথা বুঝা খুব মুশকিল, অর্থবোধক কথা গুলো মাঝে মাঝে মাথার উপর দিয়ে যায়। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, অনেক বাতাস। যে কোন সময় বৃষ্টি নামে যেতে পারে। আমি হাঁটছি গ্রামের আঁকাবাঁকা পথ ধরে। একপাশে জঙ্গল অন্যপাশে খোলা মাঠ। তার মাঝে মধ্যে দু'একটা বাড়ি দেখা যায়। এইদিকে টুপটাপ বৃষ্টি পড়ছে। ততোক্ষণে আমি ভিজে একাকার। আমার পাঞ্জাবি বৃষ্টির জলে ভিজে শরীরে লেপ্টে আছে। দূর থেকে হে...

নাইট মেয়ার, ছোট গল্প। লেখা- নাসিম কবির

 'নাইট মেয়ার' লেখা: নাসিম কবির ভোর থেকে রিমঝিম বৃষ্টি। মেঘলা দিনের অবসন্নতা কাটিয়ে সন্ধায় হাতে চা নিয়ে ২১ নাম্বার গলির এক টং দোকানে বসে আছি। খানিক পরপর চায়ে চুমুকের মাঝে হারিয়ে যাচ্ছি অতীত কোন এক বসন্তের আগমন দৃশ্যে। তখন আমার বয়স ছয় কি সাত হবে। শীতের আমেজ কেটে বসন্তের আগমনে পুকুরের পানি প্রায় হাঁটুর নিচে। নিচ থেকে পাতাবিহীন ডালপালার ফাঁকে আকাশ দেখা যায়। আমার শৈশবের ছোট্ট পায়ের ছাপে গাছের পাতা গুলো মর্মর শব্দে যখন আন্দোলিত। তখন পুকুরে বেশ বড় এক কাতল মাছ আমার চোখে পড়ে। ততক্ষণে দেরি না করে আমার পানিতে ঝাপ। মাছের সাথে ঝাঁপাঝাপিতে কাতল মাছটা আমার কাছে হার মানে। অতঃপর আমি উপড়ি বসে গালে হাত দিয়ে মায়ের মাছ কাটা উপভোগ করি। সেদিন গ্রাম্য মেলা ছিলো, অনেক খন্ড খন্ড স্মৃতিতে জড়ানো আমার শৈশব।  ভাবতে ভাবতে কখন যে চা ঠান্ডা হয়ে গেলো বুঝতেই পারি নি। যখন চায়ের কাপ এগিয়ে দিবো তখন চোখ গেল 'নাইট কুইন থাই চাইনিজ রেস্টুরেন্ট' এর ২য় তলায়। আমার চোখ রীতিমতো অবাক। মধ্যবয়সী এক মেয়ে, গায়ে পাথুরে কাজে সজ্জিত সাদা জামা। হাত নাড়িয়ে পাশে থাকা ভদ্র বৃদ্ধার সাথে কথা বলায় চারপাশের আলোতে ঝলমলে ওঠলো। মাঝেমধ...