চন্দ্র নিশীথ লেখা: নাসিম কবির
চন্দ্র নিশীথ লেখা: নাসিম কবির 'স্যার ম্যাগপাই হতে চাই।' ইকবাল সাহেব অবাক হয়ে বলল, 'মাথা ঠিক আছে তোমার?' 'জ্বী স্যার, ম্যাগপাই হয়ে দেউড়ির সজনে গাছটায় বসে থাকতে চাই। ' ইকবাল সাহেব মুচকি হেসে চশমা খুলে মুছতে মুছতে বলল, 'মৃত্যুর পরে পশু-পাখি হয়ে ফিরে আসা বিশ্বাস করো?' ইব্রাহিম ফ্যাল ফ্যাল করে তাকিয়ে ইকবাল সাহেবের দিকে ঝুকে বসে বলা শুরু করলো, 'জ্বী না স্যার, তবে খুব ইচ্ছে জাগছে মনে। আমি ম্যাগপাই হয়ে ফিরে আসি। এক লাফে এক ডাল থেকে অন্য ডালে বসবো। আমার হালকা ভারে হলদে পাতা গুলো ঘুরেঘুরে নিচে পড়বে।' ইকবাল সাহেবের মুচকি হাসি খিলখিল করে হাসিতে রুপান্তরিত হলো ইকবাল সাহেবের বাগান বাড়ি ইব্রাহিম দেখাশোনা করে। ওনার মুখে খোঁচা খোঁচা আধপাকা দাড়ি। চুল গুলো খুব পরিপাটি, সুযোগ পেলেই ফতুয়ার পকেট থেকে চিরুনি বের করে তা দিয়ে চুল ঠিক করতে ব্যস্ত। তিনি খুব রসিক মানুষ, সেই সুবাদে ইকবাল সাহেবের মনে ইব্রাহিম স্থান করে নিয়েছে। মাঝেমধ্যে ইব্রাহিমের অদ্ভুত অদ্ভুত কান্ড ইকবাল সাহেবকে সহ্য করতে হয় তবুও বিরক্তি আসে না হেসে উড়িয়ে দেয়। ইব্রাহিম কিছুক্ষণ চুপচাপ থেকে ইকবাল সাহেবকে ...